Header Ads

Header ADS

সংসদ ভবন অভিমুখে খালেদা জিয়ার দেহ

 


সংসদ ভবন অভিমুখে খালেদা জিয়ার দেহ

সংসদ ভবন অভিমুখে খালেদা জিয়ার দেহ

 
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি ফ্রিজার ভ্যানে বহন করা হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা মিনিটে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। ভ্যানটি গুলশান-, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি উড়োজাহাজ ক্রসিং অতিক্রম করে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে মরদেহটি গুলশানে আনা হয়। প্রথমে দীর্ঘদিনের বাসভবনফিরোজা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে সকাল ১১টা মিনিট পর্যন্ত স্বজন বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.