মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল প্রাণ হারিয়েছেন
মস্কোতে
গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল প্রাণ হারিয়েছেন
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত
হয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।
প্রাথমিক
তথ্য অনুযায়ী, শহরের দক্ষিণাংশে হওয়া বিস্ফোরণে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির
চালক গুরুতর আহত হন। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করেন। তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন।
তদন্ত
কমিটি এক বিবৃতিতে জানিয়েছে,
বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে কি না, সে
বিষয়ে তদন্ত চলবে। এর আগে কিয়েভের
বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ উঠেছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৯০ এর দশক ও
২০০০ সালের শুরুতে দক্ষিণ রাশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন সারভারভ। ৫৬ বছর বয়সী
এই কর্মকর্তা ২০১৬ সালে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

কোন মন্তব্য নেই