Header Ads

Header ADS

মানবিক তারেক রহমান: রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের দাবি শুনলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান


মানবিক তারেক রহমান: রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকদের দাবি শুনলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

এনটিআরসিএ নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান

ঢাকা:
বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর গুলশানে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবি দুর্ভোগের কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে রাস্তার পাশে জটলা দেখতে পেয়ে গাড়ি থামান তারেক রহমান। পরে তিনি গাড়ি থেকে নেমে রাজপথে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

সময় শিক্ষকরা এনটিআরসিএ নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, বারবার তালিকা প্রকাশ হলেও চূড়ান্ত নিয়োগ না হওয়া এবং এর ফলে সৃষ্ট আর্থিক সামাজিক সংকটের বিষয়টি তারেক রহমানের সামনে তুলে ধরেন। সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগসহকারে শোনেন তিনি এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

শিক্ষকদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে এনটিআরসিএসহ শিক্ষা খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি হিসেবে শিক্ষকদের মর্যাদা ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তারেক রহমানের এই মানবিক সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলেন, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের কথা শোনা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি ইতিবাচক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.