হোম ইমপ্রুভমেন্টে উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দিগন্ত
বাংলাদেশের বাজারে MR.DIY-এর সম্প্রসারণ: রামপুরা ও ময়মনসিংহে উদ্বোধন হলো দুটি নতুন স্টোর
মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম
ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড MR.DIY বাংলাদেশে আরও দুটি নতুন স্টোর উদ্বোধন করেছে। ঢাকার রামপুরার হাজীপাড়া, ডিআইটি
রোড
এবং
ময়মনসিংহের সাহেব
আলী
রোড,
নতুন
বাজারে
অবস্থিত নতুন
আউটলেট
দুটি
১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) এক উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা
হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন
ও
ডিজিটাল মিডিয়া অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও
প্রাণবন্ত করে
তোলে।
তারা
MR.DIY বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে
আনুষ্ঠানিকভাবে ফিতা
কেটে
নতুন
স্টোর
দুটির
যাত্রা
শুরু
করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
MR.DIY বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবি, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান এবং
হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন।
রামপুরা ও
ময়মনসিংহের নতুন
স্টোর
দুটিতে
১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য পাওয়া
যাবে।
এর
মধ্যে
রয়েছে
গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও
খেলনা,
উপহার
সামগ্রী, কম্পিউটার ও
মোবাইল
এক্সেসরিজ এবং
গয়না
ও
কসমেটিক্স। ফলে
পরিবারের সব
সদস্যের জন্য
এক
সম্পূর্ণ শপিং
অভিজ্ঞতা নিশ্চিত করছে
MR.DIY বাংলাদেশ।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত গ্রাহকদের জন্য
থাকছে
বিশেষ
অফার
ও
উপহারের ব্যবস্থা। ১,০০০ টাকা বা
তার
বেশি
কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন একটি
বিনামূল্যের MR.DIY ছাতা, পাশাপাশি MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে
আকর্ষণীয় পুরস্কার জয়ের
সুযোগ।
২০০৫
সালে
মালয়েশিয়ায় যাত্রা
শুরু
করা
MR.DIY বর্তমানে বিশ্বব্যাপী ৫,০০০-এরও বেশি আউটলেট পরিচালনা করছে।
বাংলাদেশে ব্র্যান্ডটি প্রথম
যাত্রা
শুরু
করে
২০২৪ সালের এপ্রিল মাসে, উত্তরার পলওয়েল কার্নেশন শপিং
সেন্টার ও
যমুনা
ফিউচার
পার্কে। পরবর্তীতে মিরপুর,
ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রাম, সাভার,
বাসাবো,
রামপুরা ও
ময়মনসিংহে তাদের
উপস্থিতি বিস্তৃত করে।
রামপুরা ও
ময়মনসিংহে নতুন
স্টোর
উদ্বোধনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে মানসম্মত হোম ইমপ্রুভমেন্ট পণ্য প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও এক ধাপ এগিয়ে নিল MR.DIY বাংলাদেশ।

খুব সুন্দর
উত্তরমুছুন