Header Ads

Header ADS

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় – কূটনৈতিক চিত্রে নতুন দিক

 

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায়কূটনৈতিক চিত্রে নতুন দিক

নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় – কূটনৈতিক চিত্রে নতুন দিক


ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শনিবার (১০ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের সামাজিকমাধ্যমের পোস্টে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। গত ডিসেম্বরে মার্কিন সিনেট তাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেয়। এর আগে গত বছরের সেপ্টেম্বর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন।

শপথ গ্রহণের পর, ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে ফিরে এসে আমি খুব আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান স্থানীয় কর্মীদের নিয়ে শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিয়ে আমরা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করব এবং আমেরিকাকে আরও নিরাপদ সমৃদ্ধ করার কাজে মনোনিবেশ করব।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.